Skip to content
Quicket

প্রশ্ন ও উত্তর

টিকেট কেনা, পেমেন্ট, রিফান্ড আর টিকেট বিক্রি নিয়ে যেসব প্রশ্ন প্রায়ই আসে, তার উত্তর এখানে। উত্তর না মিললে যোগাযোগ: support@quicket.me, +88 017 9280 8664।

Banner for Slice of Stadium fan park by Breakfast Club Dhaka
স্লাইস অফ স্টেডিয়াম, Breakfast Club Dhaka-র ফুটবল ফ্যান পার্ক। টিকেট বিক্রি হয়েছে Quicket-এ।

টিকেট কিনছো?

প্রথম পাঁচটি প্রশ্ন দর্শকদের জন্য: কীভাবে ইভেন্ট টিকিট কিনবে, পেমেন্ট করবে, টিকেট কোথায় পাবে, আর পরিকল্পনা বদলালে কী করবে। ধাপে ধাপে দেখতে পড়ো বিকাশে টিকেট কেনার নিয়ম গাইডটি।

টিকেট বিক্রি করছেন?

পরের প্রশ্নগুলো আয়োজকদের জন্য: ফি, ফ্রি ইভেন্ট, পেআউট আর গেটে স্ক্যান। পুরো প্রক্রিয়া জানতে দেখুন অনলাইনে টিকেট বিক্রির গাইড।

সাধারণ প্রশ্ন

Quicket-এ টিকেট কীভাবে কিনবো?

quicket.me বা Quicket অ্যাপে ইভেন্ট খোলো, টিকেট বা সিট বাছো, তারপর পেমেন্ট করো। চাইলে Just Ask এ চ্যাট করেও টিকেট বুক করতে পারো।

কোন কোন উপায়ে পেমেন্ট করা যায়?

bKash, Pathao Pay, আর SSLCommerz এর মাধ্যমে কার্ড, মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং। সব দাম টাকায়।

টিকেটের ইমেইল হারিয়ে ফেলেছি, এখন কী করবো?

চিন্তা নেই। OTP দিয়ে যাচাই করে টিকেট আবার খুঁজে নিতে পারবে। টিকেট তোমার Quicket অ্যাকাউন্টেও থাকে।

টিকেট কি অন্য কাউকে দেওয়া বা বিক্রি করা যায়?

Quicket অ্যাকাউন্ট থেকে টিকেট অন্য কাউকে ট্রান্সফার করা যায়, তখন টিকেটটা তার নামে চলে যায়। বন্ধুকে টিকেট দিলে স্ক্রিনশট না পাঠিয়ে ট্রান্সফার করো।

রিফান্ড পাবো কি?

রিফান্ড হয় আয়োজকের নীতি অনুযায়ী। আয়োজক রিফান্ড অনুমোদন করলে Quicket টাকাটা তোমার মূল পেমেন্ট মাধ্যমে, মানে bKash, Pathao Pay বা কার্ডে, ফেরত পাঠায়।

টিকেট বিক্রি করতে Quicket কত ফি নেয়?

প্রতি পেইড টিকেটে ৫% প্ল্যাটফর্ম ফি আর পেমেন্ট গেটওয়ের আসল খরচ (প্রায় ২.৫%)। সেটআপ ফি বা মাসিক ফি নেই। ফি নিজে বহন করবেন নাকি টিকেটের দামের সাথে যোগ করবেন, সেটা আপনি ঠিক করেন।

ফ্রি ইভেন্টে কি টাকা লাগে?

না। ফ্রি ইভেন্টে প্ল্যাটফর্ম ফি ০%। রেজিস্ট্রেশন, QR টিকেট আর গেটে স্ক্যান সবই পাবেন।

বিক্রির টাকা কীভাবে পাবো?

প্রতিটি বিক্রি ড্যাশবোর্ডের লাইভ ট্রানজ্যাকশন ফিডে দেখা যায়। ৫% প্ল্যাটফর্ম ফি আর গেটওয়ের খরচ বাদে বাকি টাকা পেআউট হিসেবে আপনার কাছে আসে, পেআউট ম্যানেজ হয় একই ড্যাশবোর্ড থেকে।

গেটে টিকেট স্ক্যান কীভাবে হয়?

Quicket Studio অ্যাপ (iOS ও Android) যেকোনো ফোনে চলে। একসাথে কয়েকটি গেটে স্ক্যান করা যায়, আর স্ক্যানার রোলে গেটের স্টাফ বিক্রির হিসাব দেখতে পান না।

Quicket-এর সাথে যোগাযোগের উপায় কী?

ইমেইল support@quicket.me, ফোন +88 017 9280 8664। ডেমো চাইলে cal.com/quicket/qbd এ সময় বুক করা যায়।

আরও পড়ুন

এই সপ্তাহে কী হচ্ছে দেখো

কনসার্ট, ফেস্টিভ্যাল, খেলা আর কমেডি। বিকাশ, Pathao Pay বা কার্ডে টিকেট কেটে গেটে QR দেখালেই হলো।