Skip to content
Quicket

অনলাইনে টিকেট বিক্রি করুন, টাকা আসতে দেখুন চোখের সামনে

Quicket দিয়ে কনসার্ট, খেলা, উৎসব, ওয়ার্কশপ বা সম্মেলনের টিকেট অনলাইনে বিক্রি করুন। ক্রেতারা bKash, Pathao Pay বা কার্ডে টাকায় পেমেন্ট করেন, প্রত্যেকে পান আলাদা QR টিকেট, আর গেটে সেটা যেকোনো ফোনে স্ক্যান হয়। প্রতি পেইড টিকেটে ৫% প্ল্যাটফর্ম ফি আর গেটওয়ের খরচ, সেটআপ বা মাসিক ফি নেই।

Banner for Arka Boishakh at Aloki, Dhaka
আর্কা বৈশাখ, ঢাকায় পহেলা বৈশাখের উৎসব। টিকেট বিক্রি হয়েছে Quicket-এ।

Google Form আর Send Money এর ঝামেলা বাদ দিন

অনেক ইভেন্টের টিকেট এখনো বিক্রি হয় Facebook পোস্ট, Google Form আর bKash এ Send Money দিয়ে। তারপর কে টাকা পাঠিয়েছে আর কে শুধু স্ক্রিনশট দিয়েছে, তা মেলাতে রাত পার হয়ে যায়। আলাদা QR নেই বলে ইভেন্টের দিন গেটে স্প্রেডশিট হাতে নাম খুঁজতে হয়।

Quicket-এ ক্রেতা অ্যাকাউন্ট না খুলেই চেকআউটে পেমেন্ট করেন, আর পেমেন্ট সফল হলেই পান নিজের QR টিকেট। মেলানোর কিছু নেই, গেটে শুধু স্ক্যান।

যে ধরনের ইভেন্টই হোক

ছোট কমেডি নাইট, নাটকের টিকিট, উৎসবের ডে পাস বা স্টেডিয়ামের ফুটবল ম্যাচ, সব চলে একই ড্যাশবোর্ড থেকে।

  • টিকেটের ধরন: জেনারেল অ্যাডমিশন, টিম, বান্ডেল, ডোনেশন ও সিটেড
  • ভেন্যু প্ল্যান ডিজাইনার, যেখানে লেআউটের প্রথম খসড়া AI বানিয়ে দেয়
  • ক্রেতা ম্যাপ থেকে আসল সিট বাছেন, পেমেন্টের সময় সিটটা তাঁর জন্য আটকে থাকে, তাই একই সিট দুবার বিক্রি হয় না
  • কোন জোনে কেমন বিক্রি হচ্ছে, সেলস হিটম্যাপে এক নজরে
  • পার্কিং, মার্চেন্ডাইজ বা খাবারের প্যাকেজের মতো অ্যাড-অন

বিক্রি বাড়ানোর টুল

সংখ্যা বা তারিখে সীমা বাঁধা কুপন বানান। প্রতিটি প্রচারের জন্য UTM সহ আলাদা শর্ট লিংকে দেখুন কোন পোস্ট থেকে বিক্রি আসছে। Meta pixel আর GTM যুক্ত করা যায়, আর চেকআউট অর্ধেক রেখে গেলে অসম্পূর্ণ অর্ডার রিকভারি ক্রেতাকে মনে করিয়ে দেয়।

নিজের ওয়েবসাইটে একটা script ট্যাগেই চেকআউট উইজেট বসে। সব ইভেন্টের ক্রেতা থাকে একটা CRM এ, আর ৫০টির বেশি অ্যাকশনের ওয়ার্কফ্লো অটোমেশন ফলো-আপ নিজেই চালায়।

ইভেন্টের দিন গেটে

Quicket Studio (iOS ও Android) যেকোনো ফোনকে টিকেট স্ক্যানার বানায়। কয়েকটি গেটে একসাথে স্ক্যান চলে, আর স্ক্যানার রোল দিলে গেটের স্টাফ বিক্রির হিসাব দেখতে পান না।

দরজায় বিক্রির জন্য আছে Quicket POS, Android এর বক্স অফিস অ্যাপ। ক্রেতা ক্যাশে, Bangla QR এ বা ব্যাংকের কার্ড টার্মিনালে পেমেন্ট করেন, আর টিকেট প্রিন্ট হয় থার্মাল প্রিন্টারে। অ্যাপ চালাতে ইন্টারনেট লাগে।

টাকার হিসাব আর খরচ

প্রতিটি বিক্রি লাইভ ট্রানজ্যাকশন ফিডে দেখা যায়, টাকা এলো কি না জানতে কারও ফোনের অপেক্ষা নেই। পেআউটও একই ড্যাশবোর্ডে।

ফ্রি ইভেন্টে প্ল্যাটফর্ম ফি ০%। ফি আপনি নিজে বহন করতে পারেন, অথবা টিকেটের দামের সাথে যোগ করতে পারেন। বড় অন-সেল হলে ভলিউম রেট নিয়ে আমাদের সাথে কথা বলুন।

৫% + ~২.৫%

প্রতি পেইড টিকেটে প্ল্যাটফর্ম ফি, সাথে গেটওয়ের আসল খরচ

ক্রেতার প্রশ্ন কমে, আপনার ইনবক্সও হালকা থাকে

টিকেট নিয়ে বেশিরভাগ প্রশ্ন Quicket নিজেই সামলায়। ইমেইল হারালে ক্রেতা OTP দিয়ে টিকেট খুঁজে নেন, Google Wallet এ পাস রাখেন, আর যেতে না পারলে বন্ধুকে ট্রান্সফার করেন। চাইলে আপগ্রেডের সুযোগও রাখতে পারেন, আর কেউ চ্যাটে টিকেট কিনতে চাইলে আছে Just Ask।

কারা Quicket ব্যবহার করেছেন

বাংলাদেশ ফুটবল ফেডারেশন, Arka (Arka Fashion Week), Breakfast Club Dhaka, Mermaid Beach Resort ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি Quicket ব্যবহার করেছে। জাতীয় ফুটবল দলের হোম ম্যাচের টিকেটও Quicket বিক্রি করেছে: প্রথম আলোর খবর অনুযায়ী বাংলাদেশ বনাম ভারত ম্যাচের গ্যালারির টিকেট শেষ হয়েছিল ৬ মিনিটে।

৪.৫ লাখ+

টিকেট ইস্যু হয়েছে, ১৫০ জনের বেশি আয়োজকের জন্য

সাধারণ প্রশ্ন

শুরু করতে কি সেটআপ ফি লাগে?

না। সেটআপ ফি বা মাসিক ফি কোনোটাই নেই। টিকেট বিক্রি হলে তবেই প্রতি পেইড টিকেটে ৫% প্ল্যাটফর্ম ফি আর গেটওয়ের খরচ কাটা হয়। ফ্রি ইভেন্টে প্ল্যাটফর্ম ফি ০%।

ক্রেতারা কীভাবে পেমেন্ট করতে পারেন?

অনলাইনে bKash, Pathao Pay, আর SSLCommerz এর মাধ্যমে কার্ড, মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং, সব দাম টাকায়। দরজায় Quicket POS এ ক্যাশ, Bangla QR বা ব্যাংকের কার্ড টার্মিনাল।

নিজের ওয়েবসাইটে কি টিকেট বিক্রি করা যায়?

হ্যাঁ। একটা script ট্যাগ বসালেই আপনার সাইটে Quicket-এর চেকআউট উইজেট চলে আসে, ক্রেতা সেখানেই পেমেন্ট করেন।

রিফান্ড কীভাবে হয়?

রিফান্ড নীতি আপনি ঠিক করেন। আপনি রিফান্ড অনুমোদন করলে Quicket সেটা ক্রেতার মূল পেমেন্ট মাধ্যমেই ফেরত পাঠায়। ড্যাশবোর্ড বা Quicket Studio অ্যাপ, দুই জায়গা থেকেই রিফান্ড দেওয়া যায়।

আপনার পরের ইভেন্টের টিকেট Quicket-এ বিক্রি করুন

ইভেন্ট খুলতে কোনো সেটআপ ফি নেই। প্রশ্ন থাকলে আমাদের সাথে ২০ মিনিট কথা বলুন।