কাদের জন্য
যেসব ভেন্যু আর ব্যবসা শোর সিট না, সময়, সেশন আর পাস বিক্রি করে। শো বা ইভেন্টের টিকিট বিক্রি করলে দেখুন টিকেট বিক্রির পাতা।
- গেমিং লাউঞ্জ আর ইনডোর অ্যাট্রাকশন
- টার্ফ আর স্পোর্টস কোর্ট
- সেলুন আর স্পা
- ক্লাস আর ওয়ার্কশপ
- ট্যুর
যেভাবে বিক্রি করেন, সেভাবেই সাজান
লিস্টিং নিজে বানান, অথবা AI দিয়ে প্রথম খসড়া করিয়ে নিন। তারপর অপশন যোগ করুন, দাম রাখুন জনপ্রতি, গ্রুপপ্রতি বা ইউনিটপ্রতি, আর ঠিক করুন কখন বুক করা যাবে।
- প্রতিটা টাইম স্লটের আলাদা ক্যাপাসিটি
- খোলার নিয়ম আর বন্ধের তারিখ
- কোর্ট, রুম বা স্টাফের মতো রিসোর্স
- প্রাইসিং রুল আর কুপন
- চাইলে ডিপোজিট, বাকি টাকা ভেন্যুতে
- কাউন্টারে ওয়াক-ইন বুকিং
পুরো দিন এক জায়গা থেকে
আজকের ভিউতে দেখুন আজ কারা আসছেন, বুকিং ক্যালেন্ডারে সামনের সপ্তাহগুলো। স্লট ভরে গেলে আগ্রহীরা থাকেন ওয়েটলিস্টে।
দরজায় স্টাফ Quicket Studio অ্যাপে ফোন দিয়ে, অথবা ওয়েব স্ক্যানারে QR স্ক্যান করে চেক-ইন করান। Quicket অ্যাপ থাকলে ক্রেতা QPass-ও দেখাতে পারেন।
টাকা, রিভিউ আর রিপোর্ট
মানি আর সেটেলমেন্ট ভিউতে দেখা যায় কত টাকা এসেছে আর কত সেটেল হয়েছে। রিপোর্টে বুকিংয়ের হিসাব ভেঙে দেখা যায়, আর ক্রেতারা আপনার জায়গার রিভিউ দিতে পারেন।
নিজের ওয়েবসাইটেই বুকিং
ওয়েবসাইটে বুকিং উইজেট এমবেড করে দিন, ক্রেতা সাইট ছেড়ে না গিয়েই বুক করবেন। নিজের সফটওয়্যার থাকলে Integrations API দিয়ে বুকিংয়ের সাথে জুড়ে নিন।
ক্রেতারা যেভাবে পেমেন্ট করেন
ক্রেতা অনলাইনে টাকায় পেমেন্ট করেন bKash, Pathao Pay, অথবা SSLCommerz এর মাধ্যমে কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ে। পেমেন্টের আগেই তাঁরা আপনার ক্যানসেলেশনের শর্ত দেখেন, আর চাইলে Just Ask-এ চ্যাট করেও বুক করতে পারেন।
খরচ কত
Quicket প্রতি বুকিংয়ে একটা শতাংশ ফি নেয়। সেটআপ ফি বা মাসিক ফি নেই। আপনার ব্যবসার রেট জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।
সাধারণ প্রশ্ন
কোন ধরনের ব্যবসা Quicket-এ বিক্রি করতে পারে?
যেকোনো ভেন্যু বা ব্যবসা যারা সময়, সেশন বা পাস বিক্রি করে: গেমিং লাউঞ্জ ও অ্যাট্রাকশন, টার্ফ ও কোর্ট, সেলুন ও স্পা, ক্লাস ও ওয়ার্কশপ, আর ট্যুর।
ডিপোজিট নিয়ে বাকিটা ভেন্যুতে নেওয়া যায়?
হ্যাঁ, ডিপোজিট ঐচ্ছিক। অনলাইনে ডিপোজিট নিয়ে বাকি টাকা ভেন্যুতে নিন, অথবা বুকিংয়ের সময়েই পুরো টাকা নিন।
কাউন্টারে ওয়াক-ইন বুকিং করা যায়?
হ্যাঁ, কাউন্টার থেকে ওয়াক-ইন বুকিং করা যায়।
খরচ কত?
প্রতি বুকিংয়ে একটা শতাংশ ফি, সেটআপ বা মাসিক ফি নেই। আপনার ব্যবসার রেট জানতে যোগাযোগ করুন।
নিজের ওয়েবসাইট কি লাগবে?
না। আপনার লিস্টিং quicket.me-তে নিজের পেজ পায়, আর Quicket অ্যাপ থেকেও বুক করা যায়। ওয়েবসাইট থাকলে সেখানে বুকিং উইজেট বসাতে পারেন।

